দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জীবনের নতুন একটি বছরে পা রাখায় সবার কাছে দোয়া চেয়েছেন শিশুশিল্পী সিমরিন লুবাবা। একই সঙ্গে অতীতের সব ভুল-ত্রুটি ক্ষমা এবং আগামীর জীবন সুখ, শান্তি ও বরকতে পরিপূর্ণ করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন তিনি।
রোববার (১৬ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে লুবাবা এসব কথা জানান।
স্ট্যাটাসে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, জীবনের আরও একটি বছর পার হয়ে গেল। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেন আল্লাহর নৈকট্য ও তাকওয়া বৃদ্ধি পায় এটাই আমার সবচেয়ে বড় চাওয়া।
নিজের অতীতের ভুল-ত্রুটি ক্ষমা করে ভবিষ্যৎ জীবন বরকতময় করার জন্য সবার কাছে দোয়া চেয়ে লুবাবা বলেন, আল্লাহ যেন তাকে ঈমানের সঙ্গে জীবনযাপন এবং নেক আমল করার তাওফিক দেন।
জীবনের অবশিষ্ট সময় আল্লাহর সন্তুষ্টির পথে কাটানোরও প্রার্থনা করেন এই শিশুশিল্পী। পাশাপাশি নিজের পরিবার ও সব মুসলিম উম্মাহর জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করেন তিনি।
লুবাবা লেখেন, হে আল্লাহ, আমার জীবনের অবশিষ্ট সময়টুকু আপনার সন্তুষ্টির পথে কাটানোর তাওফিক দান করুন। আমাকে, আমার পরিবারকে এবং সকল মুসলিম উম্মাহকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন। আমিন।
স্ট্যাটাসের শেষদিকে নিজের জন্য সবার কাছে দোয়া চেয়ে লুবাবা বলেন, ‘আপনাদের দোয়া আমার জন্য অনেক মূল্যবান। সবাই আমার জন্য দোয়া করবেন।’
এ সময় রব্বি জিদনী ইলমা ওয়া বারিক লি ফি উমরি’ দোয়াটিও উল্লেখ করেন তিনি। এর অর্থ ‘হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করুন এবং আমার জীবনে বরকত দান করুন।
যে আই